নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৪’শ পিচ ইয়াবাসহ নারী আটক

0
6

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বলুগোলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪’শ পিস ইয়াবাসহ এক নারী কে আটক করেছে পুলিশ।
আটক নারীর নাম রোজিনা আক্তার। সে কক্সবাজারের ঝিলংজা দক্ষিণ ডিককুল এলাকার আবদুল মতলবের মেয়ে।
থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বৃধবার (১৩ অক্টোবর) সান্ধায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর দিকনির্দেশনায়
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ বলুগোলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এ নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন। আটক ওই নারী মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগেরামু উপজেলা আওয়ামী লীগ নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে
পরেআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া