নাইক্ষ্যংছড়িতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ

0
5

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৯ অক্টোবর বিকাল সাড়ে ৩ টার সময়ে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ’র নেতৃত্বে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে একটি শান্তি শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে সম্প্রীতি সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি,আবু তাহের কোম্পানি, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা ছাত্র লীগে সভাপতি বদুরুল্লাহ বিন্দু, ছাত্র নেতা মুমুসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আলেম ও দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আগেপিএসসির প্রশ্নফাঁস করলে ১০ বছরের কারাদণ্ড
পরেচাকমারকুলে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের পক্ষে গণজোয়ার