
নিজস্ব প্রতিবেদকঃ
চাকমারকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ শিল্পপতি এইচ এম নুরুল আলমের পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। গতকাল দিনব্যাপী চাকমারকুলের বিভিন্ন স্থানে গণসংযোগকালে এলাকায় মানুষের মাঝে একধরনের উচ্ছাস লক্ষ করা গেছে। চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম বলেন, মাঠে এখন গণজোয়ার বইছে। ১১ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তা প্রমাণিত হবে। তিনি দলমত নির্বিশেষে চাকমারকুলের সর্বস্থরের জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন বলেও নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।













