কক্সবাজার বিমানবন্দরে পিস্তলসহ যাত্রী আটক

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার বিমানবন্দরে কক্সবাজার টু ঢাকাগামী এএইচএম সেলিম (৬৮) নামের এক যাত্রীকে পিস্তলসহ আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক।

তিনি জানান, বাংলাদেশ বিমানের বেলা সাড়ে ১২টার ফ্লাইটে ওই যাত্রী ব্যাগে করে পিস্তল নিয়ে বিমান বন্দরের বহির্গমন স্ক্যনিং পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়লে কর্তব্যরত এপিবিএন পুলিশ পিস্তলসহ তাকে আটক করে। যদিও যাত্রী এএইচএম সেলিম তার পিস্তলের বৈধ লাইসেন্স প্রদর্শন করেন।

কিন্তু তার কাছে পিস্তল আছে এই বিষয়টি তিনি বিধি মোতাবেক এয়ারপোর্টে প্রবেশ করার পর কারো নিকট প্রকাশ না করায় তাকে আটক করা হয়। এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য যাত্রী এএইচএম সেলিমকে কক্সবাজার সদর থানায় প্রেরণ করা হয়েছে।

আগেকষ্টার্জিত জয়ে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ
পরেরশিদনগরে চেয়ারম্যান প্রার্থী হান্নান সমর্থকদের উপর হামলা: আহত-৪