
বার্তা পরিবেশক:
রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী এমডি শাহ আলম সমর্থকরা আরেক স্বতন্ত্রপ্রার্থী হান্নান ছিদ্দিকীর সমর্থকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ দিকে বর্তমান চেয়ারম্যান এমডি শাহ আলমের সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান ছিদ্দিকির সমর্থকরা। এ হামলায় চেয়ারম্যান প্রার্থী হানান্ন ছিদ্দিকীর ৪ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হান্নান ছিদ্দিকীর সমর্থকরা পানিরছড়া গ্যারেজ এলাকায় নির্বাচনী সংক্রান্ত আলাপকালে বর্তমান চেয়ারম্যান এমডি শাহ আলমের সমর্থকরা তাদেরকে খারাপ আচরণ করে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সংঘর্ষে হান্নান ছিদ্দিকীর সমর্থকদের উপর দা, ছুরি, লাঠি দিয়ে হামলা করে মারামাত্মকভাবে আহত করে এমডি শাহ আলমের লোকজন। হান্নান ছিদ্দিকীর সমর্থকদের মধ্যে আহতরা হলেন—রশিদনগর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি বাদশা মিয়ার পুত্র নজিবুল আলম (৩০), তার বড় ভাই শাহ আলম, (৩৩), ও ছোট ভাই শাহা নুর (১৮)। এ ঘটনায় রশিদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হান্নান ছিদ্দিকী জানান, জড়িতদের বিষয়ে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













