চাকমারকুলে মানুষের মুখে মুখে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের জয়ের ধ্বনি

0
9

 

নিজস্ব প্রতিবেদকঃ

চাকমারকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ শিল্পপতি এইচ এম নুরুল আলম  বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বুধবার এলাকায় প্রচারণাকালে আবাল বৃদ্ধ বনিতার ঢল নেমে আসে।

এ সময় তিনি বলেন,  ‘আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এলাকার উন্নয়ন এবং মানুষের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য।’

তিনি নিজের  জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। এ সময় তিনি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

বুধবার সকাল থেকে বিকেল অবধি চাকমারকুলের বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ করেন।

আগেটিউবওয়েলের পানি নিয়ে সংঘর্ষে নিহত ২
পরেসাবেক এমপি বদির সাথে টেকনাফ পৌর প্রেসক্লাবের সাক্ষাত