
প্রেস বিজ্ঞপ্তিঃ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে চাকমারকুল ইউনিয়নে নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও তরুন শিল্পপতি এইচ এম নুরুল আলমের বিরুদ্ধে নানা অপপ্রচার ও বিভ্রান্তিমুলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে বিবৃতি প্রদান করেছেন চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম।
বিবৃতিতে তিনি জানান, আল্লাহর অশেষ রহমতে জনগনের ভালবাসায় আমার বিজয় সুনিশ্চিত জেনে একটি স্বার্থনেষী ও কুচক্রীমহল আমি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করতেছি মর্মে এলাকায় আমার বিরুদ্ধে নানা বিভ্রান্তি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
আমার প্রতি জনগনের অকুণ্ঠ সমর্থন ও নিঃস্বার্থ ভালবাসা দেখে আমার প্রতিপক্ষের লোকজন ভীত-সংকিত। তাই তারা ভোটের মাঠে আমার ভাবমূর্তি ক্ষুন্ন পাশাপাশি ভোটারদের বিভ্রান্ত করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ জনগন তা শক্তহাতে প্রতিহত করবে। মাঠে এখন আমার পক্ষে গণজোয়ার বইছে। ১১ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তা প্রমাণিত হবে।
রামুর এগার ইউনিয়নের মধ্যে চাকমারকুলের জনগন অত্যন্ত সচেতন ও সজাগ। তাই আমার চাকমারকুলবাসীকে বোকা বানানোর সুযোগ নাই।
আমি আমার চাকমারকুলবাসীকে ঐ সমস্ত কুচক্রীমহলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। চাকমারকুলের জনগন আমার সাহস ও শক্তির উৎস। আমি জনগনের মনোনীত প্রার্থী। চাকমারকুল ইউনিয়নের জনগনের আগ্রহে আমি প্রার্থী হয়েছি। বাংলাদেশ আওয়ামীলীগ – জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে নৌকা প্রতীকের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করেছিলাম। নানা কারনে আমি দলীয় মনোনয়ন না পেলেও চাকমারকুলবাসীর সেবা করার ব্রত নিয়ে সুখে- দুঃখে মাঠে ছিলাম। আমি ভবিষ্যতেও জনগনের পাশে থাকব। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এলাকার উন্নয়ন এবং মানুষের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য।
আপনারা গুজবে কান দিবেন না। আমি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে যাব। মনোনয়ন প্রত্যাহারের প্রশ্নই আসেনা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী ১১ নভেম্বর চাকমারকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। পরিশেষে গুজব ও অপপ্রচারে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ জানাচ্ছি।













