চাকমারকুলে নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের মার্কা আনারস

0
7

 

নিজস্ব প্রতিবেদকঃ

রামু উপজেলায় চাকমারকুল ইউনিয়নে নাগরিক কমিটির মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও  তরুন শিল্পপতি এইচ এম নুরুল আলম আনারস প্রতীক পেয়েছেন। জনপ্রিয় ও পছন্দের প্রতীক পেয়ে  দ্বীগুন উৎসাহে ইতিমধ্যে মাঠে ময়দানে আনারস প্রতীকের জোর প্রচার প্রচারনা চলছে। ভোটারের মাঝেও শুরু হয়ে গেছে তাদের প্রান পুরুষ নুরুল আলম তথা আনারস মার্কায় ভোট দেয়ার তৎপরতা।

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন নুরুল আলম। তিনি দিনব্যাপী চাকমারকুলের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন।এসময় সাধারন মানুষের ঢল নামে।

পথসভাগুলোতে ভোটারদের কাছে ভোট চেয়ে আনারস প্রতীকের নুরুল আলম বলেন, আনারস মার্কায় ভোট দিলে চাকমারকুলবাসী শান্তিতে থাকবে। মানুষ নিরাপত্তা চায়, বর্তমান চেয়ারম্যান বিভিন্ন কারনে সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এলাকার মানুষকে বঞ্চিত করা হয়েছেন নাগরিক সুবিধা থেকে।

এ সময় তিনি আরো বলেন,  ‘আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এলাকার উন্নয়ন এবং মানুষের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য।’ এলাকার কাঙ্খিত উন্নয়নের লক্ষ্য নিয়ে এলাকার মানুষের উৎসাহে নির্বাচনে আমি প্রার্থী হয়েছি।

তিনি নিজের  জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী  জানিয়ে  তিনি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

বুধবার সকাল থেকে বিকেল অবধি চাকমারকুলের বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ করেন।

 

 

 

 

আগেসাতকানিয়ায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
পরেঈদগাঁও উপজেলা কমপ্লেক্স ভবনের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক