চাকমারকুলে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম তথা আনারস মার্কার গণজোয়ার

0
7

 

নিজস্ব প্রতিবেদকঃ

চাকমারকুল  ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও তরুন শিল্পপতি এইচ এম নুরুল আলম তথা আনারস মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার  দিনব্যাপী চাকমারকুলের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে নুরুল আলম জনতার উদ্দেশ্য বলেন, জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নে উন্নয়নের প্রতীক আনারস মার্কায় ভোট দিন। মানুষ এখন উন্নয়ন চায়, পরিবর্তন চায়। পরিবর্তনের মার্কা আনারস। তিনি আরো বলেন, সকল মানুষের জীবনমান উন্নয়ন সহ রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা, ও অর্থনৈতিক উন্নয়ন করে চাকমারকুলকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলা হবে। তাই দলমত নির্বিশেষে আগামী ১১ নভেম্বর আনারস মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। গণসংযোগকালে এলাকার সাধারন মানুষের ঢল নামে। জনগনের এই ভালবাসার প্রতিদান তিনি কখনো শোধ করতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, কখনো স্বার্থের দিকে তাকাইনি মানুষের দুঃখের সময় পাশে দাঁড়াবার চেষ্টা করছি।করোনাকলীন সময়ে মানুষের পাশে থেকে সাধ্যমত সহযোগীতা করার চেষ্টা করেছি। কর্মহীন-অসহায়দের মাঝে খাদ্য-অর্থ পৌঁছে দিয়েছি এবং শিক্ষাপ্রকিষ্ঠান- ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়নে নিজের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আগেঅবশেষে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান
পরেনাইক্ষ্যংছড়িতে নির্বাচনী আরণবিধি পালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত