
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে দুই যাত্রীর ব্যাগ থেকে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে রেল পুলিশ।
এসময় মনির আলম বাদশা ওরফে বাতাইন্না আপন ভাই মো.রফিককে আটক করা হয়েছে।
তারা দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার ডেইল পাড়া গ্রামের বাসিন্দা।
আটকদের মধ্যে মনির আলম টেকনাফ পৌরসভার ৬ নং ওয়ার্ডে সাম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেক ছেড়ে আসা ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের চার নম্বর লাইনে দাড়ায়।
ট্রেনটি থেকে মো. রফিক আলম (৩০), হোসেন ওরফে বাতাইন্না (২৫) নামে দুই যাত্রী ট্রলি ব্যাগসহ নামেন।
তারা দুই নম্বর প্লাটফর্মে ঘোরাফেরা করলে তাদের সন্দেহবশত আটক করে রেল পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ট্যাবলেট বহনের কথা স্বীকার করে। পরে তাদের ট্রলিব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেটের ভিতর ১৩৯টি জিপার পাওয়া যায়।
যার ভেতর থেকে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে রেলের সংবাদ বিজ্ঞপ্তিতে।
যার আনুমানিক মূল্য ৭৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানান, আটক দুজনই আপন ভাই। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার ডেইল পাড়া গ্রামে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকদের বড় একটি ইয়াবা সিন্ডিকেট রয়েছে।
তাদের মধ্য, আব্দুল গফুর, ইলিয়াছ, আব্দুল্লাহ, হুন্ডি কারবারি সাদাত হোসেন, আলমগীর, জাহাঙ্গীর আলমসহ অনেকে রয়েছে।
এর আগে ২০১৮ সালে ২৬ মে চকরিয়া ফাশিয়া খালী ইউনিয়নের হাসেরগিরি একালায় ১২’শ পিস ইয়াবাসহ টেকনাফ পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইয়াবা ব্যবসায়ী আবদুর গফুরের ছেলে মনির আলম বাদশা ওরফে বাতেইন্ন্যাকে আটক করা হয়।
##













