রামুর বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত‍্যু

0
10

 

আবুল কালাম আযাদ,রামু

রামুর জোয়ারিয়ানালা বিকেএসপি(বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ‘র পাশে নির্মানাধীন টিটিসি প্রকল্পে  ২৯ অক্টোবর সকাল ৯ টাায় বিদ‍্যুৎস্পৃৃৃৃষ্ট হয়ে মোঃ শামীম(২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত‍্যুর খবর পাওয়া গেছে।তিনি ভোলা জেলার মাদ্রাজ মেহজানপুর,চরফ‍্যাশনের বাসিন্দা মোঃ আব্দুল জলিলের ছেলে বলে নিশ্চিত করেছেন তার পিতা।
প্রত‍্যক্ষ‍্যদর্শীদের মতে,সকাল ৯:০০ ঘটিকার দিকে আক্তার এবং নিহত শামীম কাজ করার উদ্দেশ‍্যে নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনের ডোবায় নামে।সেখানে একটি পানির মোটর পানিতে ডুবানো অবস্হায় ছিল,যার বৈদ‍্যুতিক তারগুলো ছিড়া এবং এলোমেলো অবস্হায় ছিল।মোটরটার ও প্রায় অকার্যকর অবস্হা।এমতাবস্হায় দায়িত্বরত সাব-কন্ট্রাক্টর রহিম বিদ‍্যুতের লাইনে সংযোগ দিলে এই দূর্ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নির্মাণকর্মী বলেন,ইতিপূর্বে সাব-কন্ট্রাক্টর রহিমকে মোটরটির ব‍্যাপারে সতর্ক করা হলে ও বিষয়টি তিনি আমলে নেননি,যার কারনে আজ একটি তরতাজা প্রাণ অকালে ঝরে গেল।স্হানীয় কয়েকজন মন্তব‍্য করেন,কোটি কোটি টাকার এত বড় একটি প্রকল্পে এধরনের একটি খামখেয়ালিপনা শাস্তিযোগ‍্য অপরাধ,আরও বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত।এটা দূর্ঘটনা নয়,অপরিকল্পিত ব‍্যবস্হাপনা এবং খামখেয়ালিপনার কারনে এটি সংঘটিত হয়েছে বলে তারা মন্তব‍্য করেন।কর্তৃপক্ষকে ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবী জানান স্হানীয়রা।
নিহত শামীমের লাশ উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সে আছে।নিহতের পিতার হাতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
রামু থানার সেকন্ড অফিসার এসআই কামরুল জানান,খবর পাওয়ার পরপর ঘটনাস্হলে থানা থেকে পুলিশের একটি টীম পাঠানো হয়েছে।অভিযোগ পেলে যথোপযুক্ত ব‍্যবস্হা নেওয়া হবে।

আগেফেসবুকের নাম পরিবর্তন, নতুন নাম ‘মেটা’
পরেফেসবুক নয় কোম্পানির নাম পরিবর্তন, নতুন নাম মোটা