কক্সবাজার সদর তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

0
9
নিজস্ব প্রতিবেদক, রামু
কক্সবাজার সদর জেলা তথ্যসেবা কেন্দ্রের আয়োজনে গত ৩০ অক্টোবর শনিবার সকাল ১১ টায়, কক্সবাজার সদর উপজেলার এড, শাহাব উদ্দীন আহামদ মিলনায়তনে গ্রামীন নারীদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করন বিষয়ক উঠান বৈঠক অনুষ্টিত হয়। উঠান বৈঠক অনুষ্টানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব বলেন, বর্তমান সরকারের জেলা ও উপজেলা পর্যায়ের তথ্যসেবা কেন্দ্র তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগের মাধ্যমে নারী ক্ষমতায়ন (২য় পর্যায়ে) এর অন্যতম একটি প্রোগ্রাম। তথ্য আপা কতৃক আয়োজিত উঠান বৈঠকে অংশ গ্রহনকারী মহিলাদের সাস্থ্য সেবা, আত্বকর্মসংস্থান, নারী শিক্ষা, কৃষি কার্যক্রম এবং বাল্য বিবাহ প্রতিরোধে মহিলাদের বিশেষ ভাবে উদ্বুদ্ধ করেন। প্রধান অতিথি সেবা গ্রহীতাদের বলেন, বিভিন্ন ধরনের প্রশিক্ষন যেমন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে হাঁস মুরগী, গবাদি পশু পালন, মাছ চাষ, অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প থেকে,বিউটিশিয়ান, সেলাই প্রশিক্ষন ইত্যাদি গ্রহনের জন্য উদ্বুদ্ধ করেন। এবং প্রশিক্ষন শেষে ঋন নিয়ে আত্বকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তথ্য আপার সাথে যোগাযোগ রেখে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে,  এনডিসি নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাকিউন নাহার বেগম বলেন, তথ্য আপা প্রকল্পটি তৃনমূল পর্যায়ের নারীদের তথ্য সেবা এবং সরকারের অন্যান্য কর্মসূচি ও প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করে স্বাবলম্বী হতে সহায়তা করে থাকে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমাদের সমাজের পিচিয়েপড়া নারীদের আত্বকর্মসংস্থান এবং অর্থনৈতিক কাজে সহায়তা প্রদানের মাধ্যমে নারীদের অবস্তার পরিবর্তন হবে।
রিসোর্স পার্সন সুব্রত দাশ বলেন, উপস্থিত সেবা গ্রহীতাদের বলেন, তাদের উৎপাদিত পন্য সমূহ তথ্য কেন্দ্রের সাহায্যে,  তথ্য প্রযুক্তির আওতায় এনে ই-কমার্স মার্কেট প্লেসে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিক্রি করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওযার জন্য উদ্বুদ্ধ করেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্টিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, কক্সবাজারের উপ সহকারী কৃষি কর্মকর্তা সুপন বড়ুয়া। কক্সবাজার সদর তথ্য কেন্দ্রের তথ্য আপা জেসমিন আক্তারের পরিচালনায় উক্ত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী, কম্পিউটার অপারেটর প্রশিক্ষক(কম্পিউটার), কক্সবাজার সদর তথ্য কেন্দ্রের অফিস সহায়ক, রামু তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা ও অফিস সহকারী।
আগেটিকায় অগ্রাধিকার পাবে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীরা
পরেমেঘনায় নয়, চট্টগ্রামেই থাকতে চায় ফেনীবাসী