চাকমারকুলে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম তথা আনারস মার্কা জনসমর্থনে এগিয়ে

0
5

 

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ইউপি নির্বাচনে রামুর চাকমারকুল ইউনিয়নে নাগরিক কমিটির মনোনীত  প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও তরুন শিল্পপতি এইচ এম নুরুল আলম তথা আনারস মার্কা জনমত জরিপে এগিয়ে রয়েছেন বলে জনভাষ্যে জানা গেছে।

সরেজমিন ঘুরে জানাযায়, এইচ এম নুরুল আলম ব্যাক্তি ইমেজ, পারিবারিক ইমেজ, দল ও জনগনের জন্য নিবেদিত এবং সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে এলাকায়। যা বিজয়ী হতে সহায়ক হবে বলে অনেকের ধারনা।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে চাকমারকুল ইউনিয়ন পরিষদ  নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে আনারস প্রতীকের জনসমর্থন তথই বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে বেশির ভাগ মানুষ আনারস প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আলাপ আলোচনায় মুখর হয়ে উঠেছেন।

চাকমারকুলের বিভিন্ন স্থানে নানা শ্রেনী পেশার মানুষের সাথে কথা বললে তাদের মধ্যে শতকরা ৭০-৮০ জন মানুষ উন্নয়নের প্রতীক আনারস মার্কার প্রতি সমর্থন জানিয়েছেন।

অনুষ্ঠিতব্য চাকমারকুল ইউপি নির্বাচনকে ঘিরে গত ১৩ অক্টোবর থেকে এইচ এম নুরুল আলম ছুটছেন ভোটারদের ধরে ধারে দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরগরম বিভিন্ন এলাকা। জনগণের উচ্ছ্বাস ও ভালোবাসা এবং দলীয় নেতাকর্মীদের উপচেপড়া ভিড় পাশাপাশি এলাকার সাধারন মানুষের গনজোয়ার লক্ষ করা যাচ্ছে। চাকমারকুলের প্রতিটি ওয়ার্ড পোস্টার- ফ্যাস্টুনে ছেয়ে গেছে। প্রতিটি মহল্লায় উঠান বৈঠকে কর্মী-সমর্থকরা নুরুল আলমের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরছেন মানুষের সামনে প্রতিনিয়ত।

৪ নভেম্বর বিভিন্ন স্থানে গণসংযোগকালে এলাকায় মানুষের মাঝে  একধরনের উচ্ছাস লক্ষ করা গেছে। আনারসের প্রার্থী এইচ এম নুরুল আলম বলেন, মাঠে এখন আনারসের গণজোয়ার বইছে। ১১ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তা প্রমাণিত হবে। তিনি দলমত নির্বিশেষে চাকমারকুলের সর্বস্থরের জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন বলেও নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

তিনি আরো বলেন, মাদক মুক্ত নেশা মুক্ত, দূর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ্য। রাজনীতি আমার নেশা- পেশা না, তাই মানুষের জন্য কাজ করতে চাই মানুষের ভালবাসা অর্জন করতে চাই। সুযোগ দিলে সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের জন্য কাজ করব। চাকমারকুলকে আমি একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সরকারের রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করার জন্য নিরলস ভাবে কাজ করে যাব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই।

আগেউখিয়ায় তিনদিনব্যাপী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
পরেরোহিঙ্গা ক্যাম্পে মদ-নারী আর খেমটা নাচের জলসাঘর