
বার্তা পরিবেশক:
আমি মো. হানিফ জিহাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউয়ারখোপ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। আমি শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপিকে ভালবাসি এবং আজীবন এই দলে থাকব এবং সাবেক সাংসদ প্রিয় নেতা লুৎফুর রহমান কাজলের পাশে থাকব। এলাকায় আমার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বর্তমান রামু উপজেলা বিএনপির সভাপতি – সাধারণ সম্পাদকের নোংরা রাজনীতির শিকার হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি হতে পারি নাই। তাদের কারনে বিভিন্ন বাঁধার সম্মুখীন হচ্ছি। বর্তমান উপজেলা বিএনপির কমিটি সম্পূর্ণ অযোগ্য বিবেদ সৃষ্টিকারী। তারা রামু উপজেলা বিএনপিকে নিজের সম্পদের মত সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। তাদের নেতৃত্বে কোন ত্যাগী, সিনিয়র, বিবেকবান ব্যক্তি রাজনীতি করতে পারবে না। তাই আমিও অদ্য ০৫/১১/২০২১ইং সবকিছু বিবেচনা করে সজ্ঞানে, স্ব-ইচ্ছায় কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এর পদ থেকে পদত্যাগ করলাম।
নিবেদক:
মো. হানিফ জিহাদী
সাধারণ সম্পাদক
কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপি













