রামুতে ২০০০ পিচ ইয়াবাসহ মেম্বার প্রার্থী আটক

0
7

 

আবুল কাশেম সাগর:

রামুতে দুই হাজার পিচ ইয়াবাসহ মোঃ ইকবাল নামে এক মেম্বার প্রার্থী আটক হয়েছে। শুক্রবার সকালে মরিচ্যা বিজিবি চেক পোষ্টে তল্লাশী করে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটক ইকবাল আসন্ন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের ইউপি সাধারণ সদস্য পদে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্ধীতা করছিলেন। রামু থানার সাব – ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল ইসলাম ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কতৃক গ্রেপ্তারকৃত ইকবালকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগেজেলা শ্রমিকলীগ সভাপতি জহির সিকদার ও কুদরত উল্লাহকে গুলি
পরেকুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে শ্যামা পূজা উদযাপিত