টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-ইয়াবাসহ নারী আটক

0
5

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ সদরে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ গুল ফরাজ (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার ক্রিস্টাল মেথ ও ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

আটক নারী টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার ‘বন্দুকযুদ্ধে’ নিহত মালেক মিস্ত্রির স্ত্রী।

রোববার (৭ নভেম্বর) রাত ১০ টার দিকে ওই এলাকার মালেক মিস্ত্রির বাড়ি থেকে এসব আইস ও ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি টেকনাফের সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার বন্দুকযুদ্ধে নিহত মালেক মিস্ত্রির বাড়িতে ক্রিস্টাল মেথ (আইস) মাদক ও ইয়াবার একটি চালান মজুদ রয়েছে— এমন সংবাদে আমার নেতৃত্বে থানা পুলিশের একটিদল সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাড়ির কাঠের ওয়ালের ড্রয়ারে মজুদ রাখা অবস্থায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক ও ১০ হাজার ইয়াবাসহ মালেকের স্ত্রীকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।’

আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

আগেরোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৩
পরে১৪টি আইপি টিভিকে নিবন্ধনের অনুমোদন