শেষ মুহুর্তে চাকমারকুলে আনারস মার্কা জনমত জরিপে এগিয়ে

0
6

 

নিজস্ব প্রতিবেদকঃ

চাকমারকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ শিল্পপতি এইচ এম নুরুল আলম  বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

সোমবার তিনি চাকমারকুলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে  আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে গনসংযোগ শুরু করেন। এসময় আবাল বৃদ্ধ বনিতার ঢল নেমে আসে।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে চাকমারকুল ইউনিয়ন পরিষদ  নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে আনারস প্রতীকের জনসমর্থন তথই বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে বেশির ভাগ মানুষ আনারস প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আলাপ আলোচনায় মুখর হয়ে উঠেছেন।

চাকমারকুলের বিভিন্ন স্থানে নানা শ্রেনী পেশার মানুষের সাথে কথা বললে তাদের মধ্যে শতকরা ৭০-৮০ জন মানুষ উন্নয়নের প্রতীক আনারস মার্কার প্রতি সমর্থন জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, চাকমারকুলবাসীর মার্কা আনারস, উন্নয়নের মার্কা আনারস। জনতার একাগ্রতা-উচ্ছাস এরিই প্রমান বহন করে। ইনশাল্লাহ চাকমারকুলে জনতার বিজয় সুনিশ্চিত।

তিনি আরো বলেন ‘আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এলাকার উন্নয়ন এবং মানুষের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য।’

তিনি নিজের  জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। এ সময় তিনি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

সোমবার সকাল থেকে বিকেল অবধি চাকমারকুলের বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি চাকমারকুলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে  আর্থিক অনুদান প্রদান করেন।

 

আগে১৪টি আইপি টিভিকে নিবন্ধনের অনুমোদন
পরেকক্সবাজারে রক্তের হোলি খেলা চাই না-স্বরাষ্ট্রমন্ত্রী