জানাযা ও কবর দিতে মাদকাসক্তদের বাঁধা, ক্ষুব্ধ মুসল্লীদের ধাওয়া

0
8
নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির ইউনিয়নে ৫নং ওয়ার্ডের পূর্ব পানের ছড়ায় এক ব্যক্তির নামাজে জানাযা ও কবর দিতে বাঁধা দিয়েছে মাদকাসক্তরা। এতে ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া করে সাধারণ মুসল্লীরা। সোমবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় পূর্ব পানের ছড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মৃত হাজী ছিদ্দিক আহমদের পুত্র নুরুল ইসলাম (৭০) সোমবার সকাল ১০টার দিকে মারা যান। তিনি এলাকার একজন সম্মানিত ও শ্রদ্ধেয়জন ব্যক্তি। বিকাল ৪টায় পূর্ব পানের ছড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা ও কবর দেওয়ার সময় এলাকার মাদকাসক্ত হাবিব উল্লাহ ও সলিম উল্লাহ বাঁধা দেয়। তাদের সাথে যোগ দেন পিতা নুরুল কবির, বোন বোন রোকসানা ও শফিকা। এসময় জানাযায় অংশ নেওয়া মুসল্লীরা বাঁধা দেওয়ার কারণ জানতে চাইলে তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাদের এমন উদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয়ে উঠে সাধারণ মুসল্লীরা। এসময় তাদের উত্তমমধ্যম দিয়ে ধাওয়া করে মুসল্লীরা। ধাওয়া খেয়ে পালিয়ে যায় মাদকাসক্তরা। কিন্তু এই ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে তাঁরা সাধারণ মুসল্লীদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ সাজানো নাটক রচনার পাঁয়তারা চালাচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মাঝে।
আগেনেজামে ইসলামী পার্টি কক্সবাজার জেলার নায়েবে আমীরের মায়ের ইন্তেকাল
পরেদেশজুড়ে রেড অ্যালার্ট জারি