জোয়ারিয়ানালার ৬ নং ওয়ার্ডের পুনঃ নির্বাচনে সোলতান আহমেদ মেম্বার নির্বাচিত

0
6

 

আবুল কাশেম সাগর,রামু

জোয়ারিয়ানালার ৬ নং ওয়ার্ডে ৮৬০ ভোট পেয়ে মেম্বার পদে বিজয়ী হয়েছেন টিউবওয়েল মার্কা প্রতিকের প্রার্থী সোলতান আহমেদ। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যতিক পাখা প্রতিকের প্রার্থী মফিজুর রহমান পেয়েছেন ৭৯১ ভোট। গেলো ১১ নভেম্বর এই ওয়ার্ডে এগিয়ে থাকা এ দুই প্রাথী সমান ভোট পাওয়ায় আজ ২৪ নভেম্বর পুনঃভোট গ্রহন করা হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট অবাধ ও সুষ্ঠ হয়েছে বলে জানিয়েছেন ভোটাররা।
উল্লেখ্য গত ১১ নভেম্বর অনুষ্ঠিত এ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থী অংশ নেন। তার মধ্যে মফিজুর রহমান ও সুলতান আহমদ ৩৮০ টি করে ভোট পাওয়ায় এ ওয়ার্ডে ২৪ নভেম্বর বুধবার পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

আগেচকরিয়ায় নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন
পরেকলাতলীতে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারী আটক