
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফের হ্নীলায় র্যাব-১৫ এর অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে। এসময় অপর এক ছাত্র পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
সুত্র জানায়, গতকাল ১লা ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক পাচারের সংবাদ পেয়ে হ্নীলা লেদা এলাকায় অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবাসহ জাদিমোরা ঘুমতলীর মোঃ ইলিয়াছের পুত্র মোঃ আরিফ ওরফে মুন্না (১৯) কে আটক করে। এসময় একই এলাকার জামাল হোছনের পুত্র ওসমান সরওয়ার (২০) পালিয়ে যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।













