
সিবিকেঃ
দুদিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার দুপুর ১ টায় সময় টেকনাফ থেকে চারটি পর্যটকবাহী জাহাজে করে ৭০০ পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
তিনি জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়ছে। ফলে মঙ্গলবার দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহি চার জাহাজে করে ৭০০ পর্যটক দ্বীপে ভ্রমণে গেছেন। জাহাজগুলো ফেরার সময় দ্বীপে আটকেপড়া পর্যটকদের নিয়ে আসবে।
গত শনিবার (৪ ডিসেম্বর) জাওয়াদ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছেল। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছিল উপজেলা প্রশাসন।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হওয় দুপুর থেকে আবার জাহাজগুলো চলাচল শুরু হয়েছে। আজ দুপুর ১ টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে চারটি জাহাজে ৭০০ এর বেশির পযর্টক সেন্টমার্টিন বেড়াতে যান।ফেরার সময় দ্বীপে আটকেপড়া পর্যটকরা ফিরবেন’।













