কক্সবাজারে পর্যটকের মৃত্যু

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে বেড়াতে এসে গোসল করার পর অসুস্থ হয়ে এস এম মাহাবুবুজ্জামান (৪১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

নিহত মাহাবুবুজ্জামান ঢাকা উত্তরা ৭নং সেক্টরের মো. বদিউজ্জামানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

ওই পর্যটকের এক বন্ধু জানান, আজ দুপুরে সমুদ্র থেকে তিনি গোসল করে আসার পর হোটেলে আবার গরম পানি দিয়ে গোসল করলে অসুস্থবোধ করেন। তাকে কক্সাবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) মাহাবুবুজ্জামান ও তার আরো দুই বন্ধু মিলে ঢাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসে।

আগেজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি অনুমোদন
পরেহত্যার পর মেঝেতে পুতে রাখা হয় রোহিঙ্গা মাঝির লাশ