শরীফুল আলম চৌধুরী উত্তর মিঠাছড়ি প্রাইমারী স্কুলের পুনরায় সভাপতি নির্বাচিত 

0
5
বার্তা পরিবেশকঃ

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান উদীয়মান রাজনীতিক শরীফুল আলম চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যদের সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন। বর্তমানে বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। শরীফুল আলম চৌধুরী ইতিপূর্বে সভাপতি থাকাকালীন উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রামু উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পায়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ায় কৃতিত্বের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছে। নতুন সভাপতির দায়িত্ব পেয়ে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রাথমিক বিদ্যালয়টিকে দশম শ্রেণী পর্যন্ত উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।

আগেউখিয়া হাসিঘর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরন
পরেমেরংলোয়া মডেল সরকারি প্রা: বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান