নাইক্ষ্যংছড়িতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

0
4

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‍্যাব। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালিয়ে শুক্রবার ৭ জানুয়ারি ভোরে তাদের আটক করে র‍্যাব-২৫ এর একটি দল।
এ সময় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‍্যাব। অভিযানে ৪ জনকে আটক করা হয়।
এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি র‍্যাব।
পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তানভীর হাসান।

আগেপ্রধানমন্ত্রীর অফিস হবে চট্টগ্রামেও: সিনিয়র সচিব কেএম আলী আজম
পরেমহেশখালীতে করোনা আক্রান্ত ২৩ বিদেশি নাগরিক