মহেশখালীতে করোনা আক্রান্ত ২৩ বিদেশি নাগরিক

0
6

মহেশখালী প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালীতে চলমান কয়লা বিদুৎ প্রকল্পে কর্মরত ২৩ বিদেশি নাগরিকের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া রিপোর্টে ২৩ বিদেশি শ্রমিক করোনা পজেটিভ বলে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার মো. মাহফুজুর রহমান।

তিনি জানান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার স্যাম্পল নিয়ে তা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। এসব স্যাম্পলের মধ্যে মাতারবাড়িতে কর্মরত ২৩ বিদেশি শ্রমিকের করোনা পজেটিভ আসে।

প্রসঙ্গত, মহেশখালীতে চলমান কয়লা বিদুৎ প্রকল্পে কর্মরত বিদেশি শ্রমিকদের সাথে স্থানীয় শ্রমিকরাও কাজ করে। কাজ শেষে স্থায়ী শ্রমিকদের অনেকেই যার যার বাড়ি চলে যায়। ফলে স্থানীয়দের মাঝে করোনা ছড়িয়ে পড়ার আতংক বিরাজ করছে।

আগেনাইক্ষ্যংছড়িতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪
পরেমা ও স্ত্রী’র সামনে সাংবাদিক নির্যাতন, চকরিয়ার ইউএনও বদলি