
প্রেস বিজ্ঞপ্তিঃ
সরকারি নিবন্ধন ভুক্ত এবং “জয়বাংলা ইয়ুথ এ ওয়ার্ড ২০১৮” প্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন” রামু উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
স্বপ্নযাত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম মুন্না এই কমিটির অনুমোদন দেন। মনছুর আলম কে আহ্বায়ক, গিয়াস উদ্দিন জুলফিকার কে যুগ্ম-সচিব এবং রহিম উল্লাহ কে সদস্য সচিব করে ২৫সদস্য বিশিষ্ট্য ২০২২ এর রামু উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেয় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত রামু উপজেলা শাখার আহ্বায়ক কমিটি নতুন কার্যকরী কমিটি গঠন না হওয়া পর্যন্ত রামু উপজেলা শাখার কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব পালন করবেন।
স্বপ্নযাত্রী সাধারণ পরিষদের সদস্য মামুনুর রশিদ তারেক কে রামু উপজেলা শাখার মনিটর হিসেবে দায়িত্ব দেন। এ শাখায় সমন্বয়কের দায়িত্ব পালন করবেন হেলাল উদ্দিন।













