
নিজস্ব প্রতিবেদকঃ
রামু চাকমারকুলে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রাতের আধাঁরে কালো বাজারে অধিকাংশ পন্য সামগ্রি বিক্রি করে দেয় ডিলার শফিউল আমিন। আমিন বাণিজ্য সংস্থা, নামের ডিলারটি দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে, স্থানীয় চেয়ারম্যানের মামাতো ভাই হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, কেউ প্রতিবাদ করলে জনসম্মুখে তাকে নাজেহাল করে বলে জানা যায়। গত ২০ জানুয়ারী পণ্য বিক্রির সময় লাইনে দাঁড়ানো ক্রেতাদের কাছে বিভিন্ন অভিযোগ শোনা যায়। কুয়াশা ভেজা সকালে ছোট ছেলে – মেয়েরা লাইনে দাঁড়িয়ে থাকলে ও তারা পণ্য পাচ্ছে না, স্থানীয় প্রভাবশালীরা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তাদের চাহিদা অনুযায়ী পন্য নিয়ে যায়। লাইনে দাঁড়ানো সালমা খাতুন বলেন, এখানে মুখ চাওয়া লোকদের পন্য দেওয়া হয়, আমরা গরিব মানুষ নিতে পারিনা, প্রতিবাদ করলে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। পণ্য না পেয়ে অশ্রুসিক্ত হাবিব উল্লাহ বলেন, ভোর ৭টা হতে লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য ক্রয় করতে পারলাম না, এই পণ্য আমাদের নগালের বাহিরে, বড় লোকদের জন্য। সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে না এই রকম দূর্নীতিবাজ ডিলারদের কারণে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভোক্তভোগীরা।













