[post_category_links]

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর, আহত ৩

[post_sub_title]
[post_reporter_with_date]

মহেশখালী প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৩ জন। আহতরা সাতকানিয়ার বাসিন্দা বলে জানা যায়।

রবিবার ৩০ (জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার কালারমারছড়া বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তানভীর মাহতাব আলভী (৩)। স্থানীয় ফকিরজুম পাড়া গ্রামের জনৈক আবদুল গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এসময় সিএনজিটি উল্টে গেলে ৩ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় পতিত সিএনজিটি বদরখালী থেকে কালারমারছড়া আসছিল বলে জানা যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা সিএনজি চালককে আটক করে রাখে। খবর পেয়ে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]