
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ সমাজসেবক, ভারুয়াখালীর করিম সিকদার পাড়ার বাসিন্দা আলহাজ্ব আবু সামা সওদাগর (৮২) আর নেই। রোববার ৩০ জানুয়ারি বিকেল ৪ টার দিকে ঢাকাস্থ আল মানারত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুম আলহাজ্ব আবু সামা সওদাগর এর কন্যা রামু’র কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালায়ের সিনিয়র সহকারী শিক্ষক লুৎফুর নাহার সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আলহাজ্ব আবু সামা সওদাগর ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ এর একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আলহাজ্ব আবু সামা সওদাগর মৃত্যুকালে স্ত্রী, ৮ পুত্র ও ৮ কন্যা সন্তান রেখে যান। স্থানীয় রাজনীতির কিংবদন্তি আলহাজ্ব আবু সামা সওদাগর মরহুম আলী হোসেন এর সন্তান।
দাপুটে সমাজকর্মী, সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদ আলহাজ্ব আবু সামা সওদাগর এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।













