রামু সমিতি ঢাকার নতুন কমিটি গঠিত : মাফরুহা সুলতানা সভাপতি ও সাইমুল আলম সা:সম্পাদক নির্বাচিত

0
6

সংবাদ বিজ্ঞপ্তি :

রামু সমিতি ঢাকার বার্ষিক সাধারণ সভায় একত্রিশ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নতুন কমিটি অনুমোদিত হয়েছে।

৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজধানীর বনানীতে আজীবন সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় ২০২২-২০২৩ মেয়াদে নির্বাহী পরিষদের কমিটি নির্বাচিত করা হয়।

তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাহী পরিষদ গঠন প্রক্রিয়া সম্পন্ন করেন।

No description available.

রামু উপজেলার সাবেক চেয়ারম্যানেএড,আবুল মনসুর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

কমিশনের অপর দুজন সদস্য ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার জান্নাতুল কাউনাইন ও ডেপুটি এর্টনি জেনারেল ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।

নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সচিব মিসেস মাফরুহা সুলতানা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইমুল আলম চৌধুরী।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শিরিন আকতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মিজান সাইদ।

এছাড়া বক্তব্য রাখেন সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান, সহ সভাপতি সুজন শর্মা প্রমুখ।

ভার্চুয়ালি বক্তব্য রাখেন সহ সভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া, আজিম উদ্দিন, মিনু আরা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে শিরিন আকতার রামুর সাথে তার আত্নার বন্ধনকে স্মরণ করে এই সমিতির যে কোন প্রয়োজনে সবসময়ই পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। শুভেচ্ছা বার্তা পাঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বক্তারা রামু সমিতিকে স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ উন্নয়নে কাজ করার পরামর্শ দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। পরে, নব নির্বাচিত পরিষদসহ সবাই নৈশভোজে মিলিত হন।

উল্লেখ্য দু হাজার সালে প্রতিষ্ঠিত রামু সমিতি ঢাকাস্থ রামুবাসীদের সৌহার্দ্য, ঐক্য অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

No description available.

নির্বাহী পরিষদ (২০২২-২০২৩)

সভাপতি: মাফরুহা সুলতানা

সহসভাপতি: সন্তোষ শর্মা,
সহসভাপতি:মোমিনুর রশিদ আমিন,
সহসভাপতি:রবীন্দ্র শ্রী বড়ুয়া,
সহসভাপতি: প্রশান্ত ভূষণ বড়ুয়া,
সহসভাপতি:সুজন শর্মা

সাধারণ সম্পাদক: সাইমুল আলম চৌধুরী
যুগ্ম সাধারণ সম্পাদক:আজিজুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদক: এডভোকেট রাবেয়া হক

সাংগঠনিক সম্পাদক: মোহিবুল মোক্তাদির তানিম

অর্থ সম্পাদক: মিনু আরা বেগম

প্রচার ও প্রকাশনা সম্পাদক: বিজন শর্মা
সহ প্রচার প্রকাশনা সম্পাদক: বিপ্রজিৎ কুমার শর্মা

দপ্তর সম্পাদক: এম. খোরশেদ আলম

No description available.

শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক:প্রকৌশলী শামসুল আলম

আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক: সুপ্ত ভূষণ বড়ুয়া

ক্রীড়া সম্পাদক: সাজেদুল আলম মুরাদ

তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক:লিটন কুমার শর্মা

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোয়াজ্জেম হোসেন

সংস্কৃতি সম্পাদক: নিউটন শর্মা

সমাজ কল্যাণ সম্পাদক: ছৈয়দ নুর

অনুষ্ঠান বিষয়ক সম্পাদক: ছোটন শর্মা

সহ অনুষ্ঠান বিষয়ক সম্পাদক: আখতার হোসেন আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট সাদ আল আলম

নারী ও শিশু বিষয়ক সম্পাদক: পারভীন আখতার

নির্বাহী সদস্য: নুর মোহাম্মদ
নির্বাহী সদস্য: এ জি এম কামরুল ইসলাম
নির্বাহী সদস্য: আতিক উল্লাহ
নির্বাহী সদস্য: মোহাম্মদ আবদুল হাকিম
নির্বাহী সদস্য: তাপস শর্মা
নির্বাহী সদস্য: জাবেদুর রহমান

No description available.

আগেসার্চ কমিটিকে ‘ভোট চুরির প্রজেক্ট’ বলছেন বিএনপি নেতারা
পরেজায়েদের প্রার্থিতা বাতিল, সাধারণ সম্পাদক নিপুণ