
রামু প্রতিনিধি:
রামু’র ফতেখাঁরকুলে পারিবারিক বিরোধের জের ধরে সন্ত্রাসীরা এক নিরীহ পরিবারের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে। হামলায় একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৬ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫ঘটিকার সময় রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার আমতলিয়া পাড়া গ্রামে। সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার শামশুল আলম ও তার পরিবারের লোকজনের সাথে মৃত উলামিয়ার পুত্র আবুল কাশেম এর পারিবারিক বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে হামলা পরিকল্পনার এক পর্যায়ে আবুল কাশেম কাশেম এর পরিবারের উপর নুরুল ইসলাম, মঞ্জুর আলম, খোরশেদ আলম, নেজাম উদ্দিনসহ ৬/৭ জনের একটি গ্রুপ দা, লাঠি ও ধারালো কিরিচ নিয়ে সংঘবদ্ধ হামলা চালায়। হামলায় আবুল কাশেম ও তার পুত্র ওসমান গণি, নুরুল কবির, তামজিদসহ ৪জনকে গুরুতর আহত করে এবং সন্ত্রাসীরা এসময় বসত ভিটার ঘেরা বেড়াও ভাংচুর করে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রামু হাসপাতালে প্রেরণ করেন। হামলার স্বীকার আবুল কাশেম জানান, দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম ও তার পরিবারের লোকজন কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে আমার পরিবারকে নানা ভাবে জিম্মি করে রাখে। এর সুত্র ধরে তারা এ হামলার ঘটনা সংঘটিত করেন। হামলার ঘটনায় তিনি বাদী হয়ে রামু থানায় এজাহার দায়ের করেন। তিনি আরো জানান প্রভাবশালী মহল থানায় মামলা না নিতে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। এছাড়াও ঘটনা ভিন্নহাতে প্রবাহিত করতে বানোয়াট ঘটনা সাজিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা করছেন। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত পুর্বক দোষী ব্যাক্তিদের বিরোদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবী জনান।













