
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে অজ্ঞাত এক কিশোরের (১৮) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে রামু-মরিচ্যা সড়কের এক পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভোরে সড়কের এক পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর হবে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। পরে সিাইডির দল গিয়ে আলামত সংগ্রহ করেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আলামত সংগ্রহের পর ময়না তদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি













