
কফিল উদ্দিন রামু:
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চাবাগান ৬ নং ওয়ার্ডের শর্মাপাড়া রমনী পাহাড় এলাকায় বোরকা পরিধান করে মদ্যপান অবস্থান কৃষ্ণ মন্দিরে ডুকার কারনে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ওই যুবক একই এলাকার স্বপন দে এর ছেলে সনাতন দে(৩৫)। তার সাথে টেকনাফ শাহপরীরদ্বীপ ডেইলপাড়া এলাকার ফজল করিমের ছেলে নুরুল হক (২৫) কে আটক করেছে পুলিশ।
জানা যায়,২ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের দিকে সনাতন দে মদ্যপান করে মাতাল অবস্থায় পাশের বাড়ি থেকে বোরকা পরিধান করে চা বাগান রমনী পাহাড়ের কৃষ্ণ মন্দিরে ডুকে পড়ে। পরে স্থানীয়রা দেখলে তাকে আটক করে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
রামু থানা পুলিশ রামু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদের হাজির করলে রামু উপজেলা সহকারি কমিশনার ভুমি রিগ্যান চাকমা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯(১) গ ধারায় অপরাধ করার কারনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে রামু থানা পুলিশ তাদের জেল হাজতে প্রেরন করেন।
রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিগ্যান চাকমা জানান,আটককৃত দুইজনকে জিঙ্গাসা বাদ পুর্বক তাদের অভিযোগের সত্যতা মিললে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম প্রদান করা হয়।













