এডঃ আবুল কালাম ছিদ্দিকীর সহধর্মিণী সাবেক কমিশনার জাহানারা চৌধুরীর ইন্তেকাল

0
3

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার জাহানারা সিদ্দিকী চৌধুরী (৫৯) আর নেই। রোববার ৬ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহানারা সিদ্দিকী চৌধুরী শনিবার রাতে তেচ্ছিপুল নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে। তাঁকে রাত সাড়ে টার দিকে তেচ্ছিপুল থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত দেড়টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।

মরহুমা জাহানারা সিদ্দিকী চৌধুরী কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হক চৌধুরীর তৃতীয় কন্যা। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী’র সহধর্মিণী। মরহুমা জাহানারা সিদ্দিকী চৌধুরী একজন রত্নগর্ভা। তার তিন পুত্র সন্তান যথাক্রমে এডভোকেট তানভীর ছিদ্দিকী পামেল, এডভোকেট জিয়া উদ্দিন মাহমুদ তমাল ও এডভোকেট সাকিব ইমিতিয়াজ ছিদ্দিকী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য।

বিশিষ্ট নারীনেত্রী ও সমাজকর্মী জাহানারা সিদ্দিকী চৌধুরী রামু’র চাকমারকুল উত্তর-পূর্ব কলঘর (তেচ্ছিপুল) এলাকায় বসবাস করতেন। এরআগে কক্সবাজার শহরের এন্ডারশন রোডের ‘চৌধুরী কুঠির’ এ থাকতেন। রত্নগর্ভা, গুনবতী নারী জাহানারা সিদ্দিকী চৌধুরী’র মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার ৬ মার্চ জোহরের নামাজের পর রামু’র চাকমারকুলস্থ তেচ্ছিপুল জামে মসজিদ মাঠে মরহুমা জাহানারা সিদ্দিকী চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমার স্বামী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তিন বারের নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী সিবিএন-কে জানিয়েছেন।

আগেআবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল
পরেরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা গ্রেপ্তার