
কফিল উদ্দিন,রামু
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণ ১ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। নিহত ব্যক্তি উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাঝিরকাটা এলাকার মুহাম্মদ খলিলের পুত্র আব্দুল মাবুদ (৪৫)।তিনি পেশায় একজন দিনমজুর।
জানা যায়, ৬ মার্চ রবিবার আনুমানিক সময় সকাল ৮ ঘটিকার দিকে প্রতিদিনের ন্যায় তার ধানচাষকৃত জমিতে কাজ করতেছিল। হালকা কুয়াশার কারনে পাশের বনে দাড়িয়ে থাকা হাতিকে দেখতে পায়নি সে । একপর্যায়ে সে হাতিকে এসে হুট করেই চোবল মেরে পরে সে গুরুত্বর আহত হতে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির জানায়,প্রতিদিনের মত তার ক্ষেতে কাজ করছিল নিহত আব্দুল মাবুদ । প্রতিমধ্যে হাতির আঘাতে সে গুরুত্বর আহত হয়,তার সাথে থাকা ছেলেমেয়ে দুজনই চিৎকার করে পালিয়ে লোকালয়ে চলে আসে। পরে স্থানীয়রা গিয়ে দেখলে তার নিহর দেহ পড়ে থাকতে দেখে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাকখাঁলী রেঞ্জের আওতাধীন গর্জনিয়া ঘিলাতলী বিট কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান,ঘটনাটি খুবই দুংখজনক,আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে তেমন আলামত আমরা দেখতে পাইনি। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। লাশ ময়নাতদন্তের কাজ চলমান রয়েছে কক্সবাজার সদর হাসপাতালে।
এদিকে তার মৃত্যুতে উক্ত এলাকায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।













