রামু থেকে ইজিবাইক চোর চক্রের প্রধান হোতাসহ আটক ৬

0
6
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে ইজিবাইক (টমটম) চোরচক্রের প্রধান হোতাসহ ৬ জনকে আটক করেছে র‍্যাব।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি নিত্যনন্দ দাশ। তিনি জানান, দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে জেলার ইজিবাইক চোর চক্রের প্রধান হোতাসহ ৬ জনকে আটক করা হয়েছে।
এবিষয়ে বিকেল চারটায় র‍্যাব ১৫ সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
আগেউখিয়া ক্যাম্পে আগুনে পুড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু, ৩শ ঘর পুড়ে ছাই
পরেটেকনাফে এক কেজি আইস ও ৩০ হাজার ইয়াবাসহ আটক ১