
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার রামু থানাধীন রামু বাইপাস এলাকা হতে র্যাব-১৫ এর অভিযানে একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।
রামু ফুটবল চত্তর এলাকার মেক্স গ্রুপ অফ কোম্পানী নামক রেলওয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ৮ মার্চ রাত ১১টায় অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এর অভিযানিক দল।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টাকালে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মৃত কালা মিয়ার পুত্র মো: অাবুল কালাম (৫২) কে অাটক করে র্যাব-১৫।
ধৃত ব্যক্তির সাথে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশী করে ১১ রাউন্ড তাজা কার্তুজসহ ২টি দেশীয় তৈরি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ সদর দপ্তরের সংবাদ মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।













