
রামু প্রতিনিধি:
রামুতে জমি নিয়ে বিরোধের জের ধরে বিয়ের আসরে হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন। রবিবার (৬ মার্চ) বিকাল ৬ টার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্বপাড়ার মৃত হাজ¦ী অছিয়র রহমানের ছেলে আজিজুল হকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- গৃহকর্তা আজিজুল হক (৫৭) ও তার স্ত্রী আয়েশা বেগম (৪০)। এ ঘটনায় রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন- হামলার শিকার আজিজুল হক।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছেন- রবিবার আজিজুল হকের মেয়ে কানিজ ফাতেমার বিয়ের অনুষ্ঠান চলাকালে পাশর্^বর্তী মৃত হাবিবুর রহমানের ছেলে দিদারুল হক, আনোয়ার হোসেনের ছেলে বোরহান উদ্দিন, শামসুল আলমের ছেলে মাসুদ রানা, মৃত লালা মিয়ার ছেলে কায়সার উদ্দিনের নেতৃত্বে একটি চক্র দেশীয় অস্ত্র, লাটি-সোটা নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারিরা বিয়ে অনুষ্ঠান পন্ড করার উদ্দেশ্যে আজিজুল হক ও তার স্ত্রী আয়েশা বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে এবং তাদের সর্বস্ব লুট করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত আজিজুল হক ও আয়েশা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আজিজুল হক জানান- হামলাকারিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরেই তারা মেয়ের বিয়ে অনুষ্ঠান পন্ড করার উদ্দেশ্যে এ হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি আরো জানান- হামলাকারিরা এ ঘটনার পর তাদের মামলা না জন্য বিভিন্নভাবে হুমকী ধমকি দিচ্ছে।













