
নুর মোহাম্মদ :
নাইক্ষ্যংছড়িতে র্যাব-১৫ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার করেছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে নাইক্ষ্যংছড়ি বাজারস্থ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১১মার্চ ১টায় এ অভিযান পরিচালনা করেন র্যাব ১৫ এর একটি অভিযানিক দল।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি পালানোর চেষ্টাকালে নুর অালী (৬২) নামের একজনকে গ্রেফতার করে। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার জাগের হোছনের পুত্র।
ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে জনসাধারনের উপস্থিতিতে ২ হাজার ৮শ ৫০পিস ইয়াবা উদ্ধার করে। র্যাব এর সংবাদ মাধ্যমে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।













