
কফিল উদ্দিন রামু:
রামুতে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চাবাগান এলাকায় পুকুরে গোসল করতে নেমে মোঃ আব্দু শুকুর (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্র উত্তর মিঠাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনির ছাত্র।
জানা যায়,১২ মার্চ শনিবার দুপুর আনুমানিক সময় ১২ টার দিকে একই ইউনিয়নের চা-বাগান আয়েশা ছিদ্দিকা মাদ্রাসা সংলগ্ন পুকুরে(কাওসারের পুকুরে)তিনবন্ধু পুকুরে গোসল করতে নামে,পরে দুই বন্ধু গোসলের মাঝখানে চলে যায়,নিহত স্কুল ছাত্রকে তারা দেখতে না পেলে অনেক্ষন খুঁজাখুঁজির পর না পেয়ে পরে তারা এলাকাবাসীকে খবর দিয়ে পুকুরের পানিতে জাল মেরে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে রামু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
রামু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সুত্র জানায়,হাসপাতালে আসার আগেই তার মৃত্য হয়, আমরা কিছু সময় পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা এবং হাসপাতালের কার্য শেষে লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
নিহত স্কুলছাত্র আব্দু শুক্কুর চা বাগান এলাকার চৌমিল শ্রমিক আব্দু রহিমের পুত্র। তারা তিনভাই তিনবোন।
স্থানীয় বাসিন্দা জুলফিকার জানান,ছেলেটি অত্যন্ত ভাল এবং মেধাবী ছাত্র ছিল তার মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকাবহ অবস্থা বিরাজ করছে। আছরের নামাজের পর তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে রিপোর্ট লিখা পর্যন্ত রামু থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোন ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে জানা যায়।













