কক্সবাজারে ফের মাদক বিরোধী অভিযানের হুঁশিয়ারি পুলিশ সুপারের

0
8

সিবিকে:

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে নতুন অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এ অভিযানে মাদকের বিরুদ্ধে কারো কোন তদবির, সুপারিশ শোনা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (১২ মার্চ) টেকনাফে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে কারো কোন তদবির চলবে না। কারো সুপারিশ শোনা হবে না। এবার নতুন করে আবার অভিযান শুরু করা হবে। মাদকের সঙ্গে জড়িতদের বলতে চাই, হয় মাদক ছাড়ো, না হয় টেকনাফ ছাড়ো। নতুবা কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ‘মাদক ব্যবসা চলমান রাখার জন্য স্থানীয়ে কিছু লোক রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আশ্রয় দিয়েছে। যার কারণে মাদক প্রতিরোধ সম্ভব হচ্ছে না। তবে এসব রোহিঙ্গাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মাদক কারবারিদের আর ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষকে সঙ্গেনিয়েই আমরা কাজ করতে চাই। টেকনাফকে মাদক মুক্ত করে ছাড়বো। টেকনাফে কোন মাদক কারবারি স্থান পাবে না।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল শাকিল আহমেদ, টেকনাফ পৌর মেয়র হাজি মুহাম্মদ ইসলাম, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাস্টার জাহেদ হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ জহির, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর, হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, টেকনাফ পৌর কমিউনিটি পুলিশের সভাপতি সাইফুদ্দিন খালেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আগেদুই দিনের সফরে তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ কক্সবাজারে
পরেকলাতলীতে মাটির নিচে মিলল ৫০ কেজি গাঁজা, বৃদ্ধ আটক