
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে বসতভিটার মাটির নিচ থেকে ৫০ কেজি গাঁজাসহ মৌলভী আব্দুল্লাহ (৫২) নামে এক বৃদ্ধকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের সদর উপজেলার কলাতলী এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটক মৌলভী আব্দুল্লাহ কক্সবাজারের দক্ষিণ কলাতলী এলাকার মৃত আব্দুল মবিনের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কলাতলীর মৌলভী আবদুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে করে তার বাড়ির পিছনে মাটির নিচ থেকে ৫০ কেজির একটি গাঁজার বস্তা উদ্ধার করে র্যাব’র দল।
তিনি আরো জানান, আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।













