‘সানি লিওন’ সেন্টমার্টিনে!

0
9

নিজস্ব প্রতিবেদকঃ

এক সময়ের পর্নো তারকা বর্তমানে বলিউডের আইটেম গার্ল সানি লিয়নের বাংলাদেশ সফরকে ঘিরে ঘটে গেল তুলকালাম কাণ্ড। এরই মধ্যে খবর এলো সেই ‘সানি লিয়ন’র দেখা মিললো দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট নীলাভ জলরাশি আর সামুদ্রিক কোরাল পাথরের সেন্টমার্টিন দ্বীপে!

টেকনাফ থেকে জাহাজে করে ৯ নটিক্যাল মাইলের জলপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন বাজারে পৌঁছানের পর অটোরিকশা কিংবা ভ্যানে করে জলপরী রোড ধরে কিছু দূর গেলেই আপনার চোখ আটকে যাবে সানি লিওনকে দেখে! তবে মুহূর্তেই আপনাকে বাস্তবে ফিরতে হবে! চোখে যা দেখবেন তাতে শুধু সানি লিওনের নামই আছে ! তার উপস্থিতি দূরে থাক, ছবিরও দেখাও মিলবে না সেখানে।

এতোকিছুর পেছনে অবশ্যই একটি রিসোর্ট অ্যান্ড ক্যাফের বাণিজ্যিক অভিনব প্রচারণা। ‘সানি কোরাল বিচ রিসোর্ট এবং সানি লিওন বিচ ক্যাফে’ নামে একটি রেস্টুরেন্টের নাম এটি। এই রিসোর্টটি খুব উন্নতমানের বা বিলাসবহুল না হলেও নামের কারণে তা কৌতূহল জাগাচ্ছে পর্যটকসহ সবার মনে।

রিসোর্টটির ম্যানেজার মহিউদ্দীন গণমাধ্যমের প্রশ্নে এই নামে রিসোর্ট হওয়ার তেমন কোনো উত্তর দিতে পারেন নি। তবে সহজ স্বীকারোক্তি হলো, পর্যটকদের বাড়তি মনোযোগ আকর্ষণ করতেই এই নামে রিসোর্টটির নামকরণ করা হয়েছে।

আগেঘর পাচ্ছেন চকরিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের পরিবার
পরেবিশ্বে দূষিত দেশের তালিকায় প্রথম বাংলাদেশ