
নিজস্ব প্রতিনিধি:
রামুতে ১০০ শত লিটার চোলাই মদ সহ এক টমটম চালককে আটক করেছে রামু থানা পুলিশ। ২৪ মার্চ (বৃহস্প্রতিবার) দুপুর দেড়টায় রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া এলাকা থেকে বস্তাভর্তি চোলাই মদ টমটম ড্রাইভার মোঃ রাশেদকে আটক করা হয়। সে বান্দরবানের লামা উপজেলার বঘায়ছড়ি এলাকার ফজল মিয়ার ছেলে।
মন্ডল পাড়া এলাকার প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, বৃহস্প্রতিবার দুপুরে বস্তাবর্তি চোলাই (বাংলা) মদ সহ একটি মিনি টম টম মন্ডল পাড়া গ্রামে প্রবেশ করলে স্থানীয় যুবনেতা নুরুল আলম টমটম গাড়ির গতিরোধ করে বস্তাবর্তি মালের বিষয়ে জানতে চাইলে গাড়ির ভেতর থাকা অপর এক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়ির চালককে আটক করে স্থানীয়রা। পরে টমটম চালক মোঃ রাশেদ উক্ত বস্তাবর্তি ছোলাই(বাংলা)মদগুলো মন্ডলপাড়া গ্রামের হাছান মুরাদ প্রকাশ চক্কুলুর কাছে সরবরাহ করার কথা স্বীকার করে।
পরে মদের বিষয় নিশ্চিত হলে স্থানীয়রা রামু থানা পুলিশকে খবর দেয়। রামু পুলিশের এসআই মোঃ কাউছার ঘঠনাস্থল থেকে বস্তাভর্তি মদ সহ টমটম চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে রামু থানা পুলিশের এস আই মোঃ কাউছার একশ লিটার মদ সহ মোঃ রাশেদ নামে টমটম চালকে আটক করার সত্যতা নিশ্চিত করার পাশিপাশি তদন্তপূর্বক উক্ত মদ ব্যবসার সাথে জড়িত অপরাপর ব্যক্তিদের সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান।













