কক্সবাজার কলেজে দু’গ্রুপের সংঘর্ষে কলেজছাত্র নিহত

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রিদুয়ান নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

সোমবার (২৮মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিটি কলেজের গেইটের সামনে এ ঘটনা ঘটে। ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রিদুয়ান শহরের সাহিতিক্যা পল্লীর বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরিকাঘাত  করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যায়।

আগেরামুতে ধানক্ষেতে এ কেমন বর্বরতা!
পরেসাত মাসের বিশ্রামে যাচ্ছে সেন্টমার্টিন