সাত মাসের বিশ্রামে যাচ্ছে সেন্টমার্টিন

0
8

টেকনাফ প্রতিনিধি:

আগামী ২ এপ্রিল থেকে টানা সাত মাস (অক্টোবর পর্যন্ত) বন্ধ থাকবে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের পর্যটকবাহী জাহাজ চলাচল। এতে বন্ধ হয়ে যাবে পর্যটকের আগমন। আর এ খবরে ইতোমধ্যেই দ্বীপের ২০-৩০টি হোটেল-রেস্তোরাঁ ও শতাধিক দোকানপাট বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে।

জানা গেছে, পর্যটক পারাপারে এ নৌপথে চলাচল করে ১০টি জাহাজ। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে উপজেলা প্রশাসন এসব জাহাজ চলাচল বন্ধ রাখে। এছাড়া ২ এপ্রিল সেন্টমার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে দ্বীপের আবর্জনা বোঝাই করে টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। আর প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে।

জাহাজ-মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কুয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি ৩০ মার্চ পর্যন্ত রয়েছে। তবে ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্টমার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাঁদের আনার জন্য ওই দিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। আর আগামী ২ এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

আগেকক্সবাজার কলেজে দু’গ্রুপের সংঘর্ষে কলেজছাত্র নিহত
পরেনিকাহ রেজিষ্ট্রারদের পেশাদারিত্ব বজায় রেখে দায়ীত্ব পালন করতে হবে: জেলা রেজিষ্ট্রার