রামুতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি সেক্টর প্রকল্পের অবহিতকরণ সভা 

0
6
আল মাহমুদ ভূট্টো:

রামুতে জরুরী ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি – সেক্টর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৮ মার্চ) রামু উপজেলা কনফারেন্স রুমে

উপজেলা প্রশাসন ও  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। রিসোর্স পার্সন ছিলেন ইএমসিআরপি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পের সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. মোক্তাদির হারুন ও ট্রেনিং কনসালটেন্ট মো. শহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী কে চাই মং চাক।
 বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন। অবহিতকরণ সভায় ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি শাহ আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, উপজেলা প্রকৌশলী মনজুর হাসান ভুঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দেসহ উপজেলা ওয়াটসান কমিটির সম্মানিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় জনানো হয় কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফস্থ রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মায়ানমার হতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠিসহ ‘ কক্সবাজার জেলার সকল উপজেলার স্থানীয় জনসাধারণের নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যাভ্যাস উন্নয়নের মাধ্যমে জীবনমান উন্নয়ন জরুরী ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি- সেক্টর  ( ইএমসিআরপি) প্রকল্পের উদ্দেশ্য। রামু উপজেলার হোস্ট কমিউনিটির জন্য ইএমসিআরপি প্রকল্প কার্যক্রমে পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ, কমিউনিটি টিউবওয়েল ( পাইপ লাইন ও ট্যাপস্ট্যান্ড), খানাভিত্তিক ও বায়োফিল সেফলি ম্যানেজড ল্যাট্রিন স্থাপন, পাবলিক টয়লেট বসানো হবে।
আগেরামু উপজেলা ভুমি অফিসের জারিকারক আবুল ফজলের ঘুষ বাণিজ্য, ভিডিও ফাসঁ
পরেজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন এড. রনজিত দাশ