‘রামুতে সড়ক প্রসস্থকরণ অভিযান নিয়ে স্বাস্থ্যকর্মীর আপত্তিকর পোস্ট’ শীর্ষক সংবাদের প্রতিবাদ 

0
8
বুধবার (৬ মার্চ) অনলাইন সংবাদ মাধ্যম উখিয়া নিউজ ডটকম এবং রামু খবর ২৪ এ ‘ রামুতে সড়ক প্রসস্থকরণ অভিযানকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন নিয়ে স্বাস্থ্যকর্মীর আপত্তিকর পোস্ট’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর।
যেহেতু ওই সড়ক দিয়ে আমরা চলাচল করিনা, তাই ওই সড়ক প্রসস্থকরণ নিয়ে আমার কোন চাওয়া-পাওয়া নেই। তাই ওই বিষয় নিয়ে আমি ফেসবুকে কোন প্রকার পোষ্ট দিইনি। আমি একজন নাট্যকর্মী। আমি আমার নাটকের একটি সংলাপ ফেসবুকে দিয়েছিলাম। যা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ওই স্ট্যাটাসে আমি সড়ক প্রসস্থকরণ কাজ, প্রশাসনের ভূমিকা বা ওই সড়কের সমস্যা নিয়ে কোন কথা উল্লেখ করিনি। আমি যেহেতু একজন সরকারি কর্মচারি, তাই প্রশাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ার কোন প্রশ্নই আসে না। আমি ২০০৩ সাল থেকে কর্তৃপক্ষের সন্তুষ্টি সহকারে অধ্যবধি চাকরিরত আছি।
সংবাদে স্থানীয় চেয়ারম্যান উল্লেখ করেছেন-সড়ক প্রসস্থকরণ কাজ চলাকালে আমি নাকি তাঁর সাথে তর্ক করেছি। কথাটি পুরোপুরি ভিত্তিহীন। কারণ সড়ক প্রসস্থকরণ কাজ চলাকালে আমি সেখানে যাইনি। তখন আমি আমার কর্মস্থল রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম। এমনকি আমি ওই সড়কে কবে গিয়েছিলাম, তাও জানা নেই। ওই সড়কটি আমার পারিবারিক চলাচলের সড়ক নয়। তাই এ সড়ক নিয়ে আমি কখনো কারো সাথে কোন প্রকার আলাপ-আলোচনাও করিনি। চাকরির পাশাপাশি আমি ছাত্রজীবন থেকে একজন নাট্য ও সংস্কৃতি কর্মী। আমি রামুর প্রতিনিধিত্বশীল নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘সমস্বর’, জাতীয় খেলাঘর ‘দরিয়া খেলাঘর আসর” সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। মূলত আমার পারিবারিক কিছু বিরোধের জের ধরে একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে আমার বিরুদ্ধে এমন মিথ্যাচার চালিয়ে আমাকে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার অপপ্রয়াস চালাচ্ছে।
যতটুকু জেনেছি- হাজারীকুল গ্রামের বাসিন্দারা চলাচলের পথ ও ড্রেন নিয়ে দীর্ঘদিন দূর্ভোগের শিকার হয়ে রামু উপজেলা নির্বার্হী অফিসার প্রণয় চাকমা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টোর কাছে লিখিত আবেদন দেয়। এরই প্রেক্ষিতে রামুর কর্মঠ উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো এবং রামু থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে জনসাধারণের দীর্ঘদিনের বিরাজমান সমস্যা ওই গ্রামের সড়কটি প্রসস্থকরণ কাজ শুরু করে। এতে স্থানীয় জনসাধারণ আনন্দিত। দেশের একজন বিবেকবান ব্যক্তি হিসেবে আমিও প্রশাসনের এমন সাহসী উদ্যোগের প্রশংসা করি। কিন্তু এমন প্রশংসনীয় একটি বিষয়কে জড়িয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারে আমি হতবাক ও বিষ্মিত। তাই আমি উক্ত মিথ্যা ও সাজানো সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত এমন সংবাদে প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি উদাত্ত আহবান জানাচ্ছি।

রুমেল বড়ুয়া
পিতা- রাজেন্দ্র বড়ুয়া
হাজারীকুল, ফতেখাঁরকুল, রামু। 

আগেসাংবাদিক আজিম নিহাদকে লাঞ্ছিত করার ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার
পরেমানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী স্থগিত সাংবাদিককে লাঞ্ছিত, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার