রামু জোয়ারিয়ানালার সাবেক মেম্বার আমির হোসেনের ইন্তেকাল

0
4

রামু প্রতিনিধি:
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, প্রবীন আওয়ামী লীগ নেতা আমির হোসেন প্রকাশ আমিরিক্কা মেম্বার সোমবার(১১ এপ্রিল) সকাল ৬ টা ৪০ মিনিটে রামু উপজেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আমির হোসেন জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি পাহাড়িয়া পাড়া এলাকার মরহুম খলিলুর রহমানের দ্বিতীয় পুত্র। তিনি জোয়ারিয়ানালা ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সোমবার জুহরের নামাজের পর উত্তর মিঠাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুরাতন মসজিদ মাঠে মরহুম আমির হোছাইন মেম্বারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আগেজাল সনদে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি!
পরেশহরের পাহাড়তলী থেকে দুই পেশাদার ছিনতাইকারী আটক