
নিজস্ব প্রতিবেদক, রামু
মানবিক ও সুরক্ষার প্রয়োজন মেটাতে এবং বাংলাদেশে অবস্থান করা মায়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় লক্ষ্যিত জনগোষ্ঠীর স্বনির্ভরতা আর্থসামাজিক উন্নয়নে ও দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক প্রচেষ্টায় অবদান রাখা ও স্থানীয় লক্ষ্যিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় AHP CAN Do-CA Bangladesh Rohingya Response শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে সংস্থাটি। সোমবার (১৮ এপ্রিল) রামু উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের উপকারভোগী উদ্যোক্তা এবং প্রাইভেট সেক্টরের উদ্যোক্তাদের নিয়ে উপজেলা কৃষি, প্রাণি সম্পদ, মৎস্য, সমাজসেবা ও যুব উন্নয়ন কার্যালয়ের সেবাসমূহ গ্রহণে উদ্বুদ্ধকরণ ও সেবাগ্রহণের প্রয়োজনে যোগসূত্র স্থাপনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন সহজিকরণের উদ্দেশ্যে ‘ Workshop with government line Department Extension Officers and entrepreneurs to establish linkages’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি রিগ্যান চাকমা। তিনি সরকারী সেবাসমূহ গ্রহণে সকলের প্রতি আহবান জানান। উক্ত কর্মশালায় উপজেলা কৃষি, উপজেলা প্রাণি সম্পদ, উপজেলা মৎস্য, উপজেলা সমাজসেবা ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়িত AHP CAN Do-CA Bangladesh Rohingya Response শীর্ষক প্রকল্পের মাধ্যমে রামু উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও উপজেলা কৃষি, প্রাণি সম্পদ, মৎস্য, সমাজসেবা ও যুব উন্নয়ন কার্যালয়ের সেবাসমূহ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা













